সংগীত বিভাগে ভোট পায়নি শিবির

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত দুই প্যানেলের মধ্যে ভোটের লড়াই জমে উঠেছে। এরই মধ্যে

2026-01-07T17:34:30+00:00
2026-01-07T17:34:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
সংগীত বিভাগে ভোট পায়নি শিবির
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:৩৪ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ৫:৩৪ পিএম
জকসুতে সংগীত বিভাগে জিএস-এজিএস পদে ভোট পায়নি শিবির। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত দুই প্যানেলের মধ্যে ভোটের লড়াই জমে উঠেছে। এরই মধ্যে অর্ধেকেরও বেশি কেন্দ্রের ভোটের ফল প্রকাশ করা হয়েছে। যেখানে দুটি প্যানেলই প্রায় সমানতালে এগোচ্ছে।

এর মধ্যে আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নির্বাচন কমিশন জকসু নির্বাচনে সংগীত বিভাগের ফলাফল প্রকাশ করেছে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, সংগীত বিভাগে ছাত্রশিবির সমর্থিত ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪ ভোট। ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী রাকিব পেয়েছেন ১২৫ ভোট।

এই বিভাগে এজিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলীম কোনো ভোট পাননি। ছাত্রদল প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ ভোট। এজিএস পদেও শিবিরের প্যানেলের মাসুদ রানা কোনো ভোট পাননি। ছাত্রদল প্যানেলের তানজিল পেয়েছেন ১০৮ ভোট।

/এমএইচআর 


  বিষয়:   জকসু  শিবির  ভোট 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: