‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যে আচরণ করেছেন, দিল্লি চাইলে বাংলাদেশ সরকারের

2026-01-07T18:48:18+00:00
2026-01-07T18:48:18+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন’
ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যে আচরণ করেছেন, দিল্লি চাইলে বাংলাদেশ সরকারের সঙ্গেও তেমনটা করতে পারে। কিন্তু সেটা না করে ‘দুর্ভাগা’ মোস্তাফিজকে বলির পাঁঠা বানাচ্ছে।

বুধবার (৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়, সাংবাদিকদের ওমর আবদুল্লাহ বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করবে। 

তিনি বলেন, ‘দুর্ভাগা খেলোয়াড়টির দোষ কী? আমি স্বীকার করি, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই খারাপ। কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের কী ক্ষতি করেছে? বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল, এখনো ভালো। বাংলাদেশ আমাদের দেশে কোনো সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত নয় এবং আমাদের কোনো ক্ষতি করেনি। আমাদের তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।’

ওমর আবদুল্লাহ আরও বলেন, একজন খেলোয়াড়কে (আইপিএল থেকে) সরিয়ে দেওয়া হয়েছে। এতে বিশ্বকাপ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের লোকজন বলছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। তারা চায় তাদের ম্যাচ অন্য কোথাও হোক।


বাংলাদেশে সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলার অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ওমর বলেন, খেলোয়াড়দের নিশানা না করে ভারত সরকারের উচিত প্রতিবেশী দেশের সরকারের সঙ্গে বিষয়টি মোকাবিলা করা। 

তিনি বলেন, ‘ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যা করেছেন, চাইলে বাংলাদেশেও তাই করুন; কিন্তু এই খেলোয়াড়ের দোষ কী? তিনি খেলতে প্রস্তুত ছিলেন। তার দলও তাকে বাদ দিতে চায়নি। তাদের বিবৃতি পড়ুন। ওপর থেকে চাপ ছিল বলেই তাকে জোর করে দেশে ফেরত পাঠানো হয়েছে। খেলোয়াড় নিজে ফিরতে চাননি, তার দলও তাকে পাঠাতে চায়নি।’

মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ফলে পরিস্থিতির উন্নতি হবে কি না—এমন প্রশ্নের উত্তরে ওমর নিজেই বলেন, ‘না, এতে কোনো উন্নতি হবে না।’ 

তিনি আরও বলেন, ‘আমরা খেলাকে খেলা হিসেবেই দেখি। যারা খেলাকে রাজনীতির সঙ্গে জড়ায়, তাদের জিজ্ঞেস করুন। তারা দল দেখলে খেলোয়াড়দের ধর্ম দেখে। ধর্ম ছাড়া আর কিছুই তারা দেখে না। ফুটবল দলে মুসলমান বেশি থাকলে তাদের আপত্তি থাকে। আর ক্রিকেট দলে মুসলমান কম থাকলে সেই দলে তাদের কোনো আপত্তি নেই। শিক্ষা হোক বা খেলাধুলা—সবকিছুতেই তারা ধর্ম খোঁজে।’

সময়ের আলো/এআর
  বিষয়:   বাংলাদেশ  ভেনেজুয়েলা  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: