টেকনাফে যুবকের লাশ উদ্ধার

টেকনাফ( কক্সবাজার) প্রতিনিধ

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে জাহেদ হোসেন (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জাহেদ

2026-01-07T19:27:15+00:00
2026-01-07T19:27:15+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
টেকনাফে যুবকের লাশ উদ্ধার
টেকনাফ( কক্সবাজার) প্রতিনিধ
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে জাহেদ হোসেন (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জাহেদ হোসেন হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ার বাসিন্দা রমজান আলীর ছেলে। 

বুধবার (৭ জানুয়ারি) ইউনিয়নের কম্বনিয়া পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১টায় হোয়াইক্যং কম্বনিয়া পাড়া এলাকায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতাল পাঠানো হয়। 


তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এসকে/আআ/ 
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: