মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুকে কেন্দ্র করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি নয় বাংলাদেশ। ভারত ও আইসিসির আশ্বাসের পরও নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
অবাক করা বিষয় হল, এতকিছুর পরও কলকাতায় লিটন দাস, তাসকিন আহমেদদের ম্যাচের টিকিট বিক্রি থেমে নেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল।
এর মধ্যে দলটির প্রথম তিনটি ম্যাচের ভেন্যুই কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়াম। টিকিট বিক্রির প্ল্যাটফর্ম বুক মাই শো বলছে, গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ ও ইতালির বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিট বিক্রির হিড়িক পড়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। লিটনের দলের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলতে নামবে দলটি।
গতকাল রাতে এক প্রতিবেদনে ইএসপিএনক্রিকইনফো দাবি করে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, নাহলে পয়েন্ট কাটা হবে। যদিও সে দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে বিসিবি।
সময়ের আলো/এআর