পাঁচ ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বানারীপাড়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত পাঁচ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানকালে এসব ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। একই

2026-01-07T19:44:33+00:00
2026-01-07T19:44:33+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পাঁচ ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৭:৪৪ পিএম 
বিনষ্ট করা হচ্ছে ইটভাটার কাঁচা ইট। ছবি : সময়ের আলো
বরিশালের বানারীপাড়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত পাঁচ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানকালে এসব ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে মোট সাড়ে আট লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন।

Advertisement
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনায় প্রশিকিউশন প্রদান করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো. সোহেল মাহমুদ।


তিনি বলেন, উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের মসজিদ বাড়িতে অবৈধভাবে পরিচালিত মেসার্স বাবা ব্রিকস, মেসার্স আশা ব্রিকস, মেসার্স রুপা ব্রিকস, মেসার্স সাবা ব্রিকস ও তালুকদার ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় জরিমানার পাশাপাশি ইটভাটাগুলোর চিমনি ও কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে।

এফআর
  বিষয়:   বরিশাল  বানারীপাড়া  পাঁচ ইটভাটা  সাড়ে ৮ লাখ টাকা  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: