৮ বছর পর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

বিগত ২০১৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান। বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরে আসা এই চালানকে স্বাগত

2026-01-07T19:49:04+00:00
2026-01-07T19:50:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
৮ বছর পর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ৭:৫০ পিএম
বুধবার চট্টগ্রাম বন্দরে আসা ভুট্টার চালানকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস। সংগৃহীত ছবি
বিগত ২০১৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান। বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরে আসা এই চালানকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস। চালানটিতে ২০২৫–২৬ ফসল মৌসুমে নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটায় উৎপাদিত ৫৭,৮৫৫ মেট্রিক টন হলুদ ভুট্টা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভ্যাঙ্কুভার বন্দর থেকে জাহাজে পাঠানো হয়েছে। 

গত আট বছরে প্রথমবারের মতো বাংলাদেশের পশুখাদ্য প্রস্তুতকারকদের প্রাণী পুষ্টির একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের উচ্চমানের ভুট্টা ব্যবহারের সুযোগ করে দিয়েছে এই সরবরাহ। 

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট জাহাজটিকে স্বাগত জানাতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের তিনটি প্রধান পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান- নাহার এগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড—এর ক্রেতাদের সমন্বয়ে গঠিত একটি জোট। 


যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রেইন কর্পোরেশন (ইউজিসি)-এর একজন কর্মকর্তা বলেন, ‘গত আট বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভুট্টার প্রথম চালানের অংশ হতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগটি বাস্তবায়নে যারা অবদান রেখেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আগামী বছরগুলোতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শস্য সরবরাহ করতে আমরা আগ্রহী।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   প্রথমবার  বাংলাদেশ  যুক্তরাষ্ট্র  ভুট্টার চালান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: