৩ দিনে ইসিতে ২৯৫ প্রার্থীর আপিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন প্রার্থীরা। তিন দিনে ২৯৫টি আপিল আবেদন জমা দিয়েছে মনোনয়ন

2026-01-07T20:31:23+00:00
2026-01-07T20:31:23+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
৩ দিনে ইসিতে ২৯৫ প্রার্থীর আপিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৮:৩১ পিএম 
নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন প্রার্থীরা। তিন দিনে ২৯৫টি আপিল আবেদন জমা দিয়েছে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা।
 
বুধবার (৭ জানুয়ারি) ইসির জনসংযোগ বিভাগের পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য দিয়েছেন।

এবার নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী মিলে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে।

গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাইবাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা এক হাজার ৮৪২ জন।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয় গত সোমবার থেকে। প্রথমদিন ৪২টি আবেদন জমা পড়ে। দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার ১২২টি আবেদন করা হয়। সর্বশেষ তৃতীয় দিন বুধবার আপিলের আবেদন করা হয়েছে ১৩১টি। ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন করা যাবে।


তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদনের নিষ্পত্তি করবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

সময়ের আলো/এসকে/আআ/


  বিষয়:   প্রার্থী  আপিল  ইসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: