জকসু নির্বাচন : ভিপি পদে ব্যবধান আরও বাড়ালেন শিবির প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৩৩টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এতে ছাত্রশিবির

2026-01-07T23:06:34+00:00
2026-01-07T23:06:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
জকসু নির্বাচন : ভিপি পদে ব্যবধান আরও বাড়ালেন শিবির প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১১:০৬ পিএম 
জকসু নির্বাচনের ভোট গণনা চলছে। ছবি : সময়ের আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৩৩টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এতে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৬২৬ ভোটে এগিয়ে রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত ১০টা ১৫ মিনিটে কেন্দ্রীয় অডিটোরিয়ামে পদার্থবিজ্ঞান, আইন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ও আইএমএল বিভাগের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ভিপি পদে ৪,৩৯৪ ভোট পেয়ে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব পেয়েছেন ৩,৭৬৮ ভোট।

এ ছাড়া, জিএস পদে সর্বোচ্চ ৪,৪৫৬ ভোট পেয়ে প্রথম অবস্থানে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১,৭৫৫ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ২,৭০১।

এজিএস পদে ৩,৯৭০ ভোট নিয়ে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩,১৮০ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৭৯০।

এর আগে, ৬ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি একটি হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। নির্ধারিত সময় বিকেল ৩টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের ভোট দেয়ার সুযোগ দেয়া হয়। 

/এমএইচআর 


  বিষয়:   জকসু  ভিপি  শিবির 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: