শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চুয়াডাঙ্গা জেলায় টানা তিন দিন ধরে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমেল হাওয়া ও কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে, ব্যাহত হচ্ছে

2026-01-08T09:30:13+00:00
2026-01-08T09:30:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৯:৩০ এএম 
শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা। সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গা জেলায় টানা তিন দিন ধরে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমেল হাওয়া ও কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল জনগোষ্ঠী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৯৪ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে।

ঘন কুয়াশা ও হিম শীতল বাতাসের কারণে সকাল থেকেই সড়কঘাটে মানুষের চলাচল কম দেখা গেছে। প্রয়োজন ছাড়া অধিকাংশ মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না।
আরও পড়ুন

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলার ওপর দিয়ে বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। তিনি বলেন, বুধবার চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগামী কয়েক দিন তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা কিছুটা বাড়লে শীতের তীব্রতা ধীরে ধীরে কমে আসতে পারে।

এএডি/


  বিষয়:   শৈত্যপ্রবাহ  চুয়াডাঙ্গা  তাপমাত্রা  শীত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: