ভোরে জাজিরায় বোমা বিস্ফোরণে প্রাণ গেল একজনের

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভোরের দিকে বোমা বিস্ফোরণে একজন যুবকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। নিহত যুবকের

2026-01-08T09:46:20+00:00
2026-01-08T09:46:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভোরে জাজিরায় বোমা বিস্ফোরণে প্রাণ গেল একজনের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৯:৪৬ এএম 
ভোরে জাজিরায় বোমা বিস্ফোরণে প্রাণ গেল একজনের। সংগৃহীত ছবি
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভোরের দিকে বোমা বিস্ফোরণে একজন যুবকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। নিহত যুবকের নাম সোহান বেপারী (৩২)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ। 

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ভোরে হঠাৎ বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। পরে স্থানীয়রা একটি রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহে ককটেল বিস্ফোরণের স্পষ্ট আলামত পাওয়া গেছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ওসি সালেহ আহমেদ জানান, কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা চলছিল। ভোর প্রায় ৪টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা গিয়ে দেখতে পান একটি ঘর সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে গেছে এবং কিছু দূরে এক যুবকের মরদেহ পড়ে আছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, এর আগেও গত রোববার (৪ জানুয়ারি) একই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক দফায় সংঘর্ষ ও শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় এক যুবক বোমা হামলায় গুরুতর আহত হন এবং পুলিশ অভিযান চালিয়ে চার বালতি ভর্তি ককটেল উদ্ধার করে। ওই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।


/ইউএমএইচ


  বিষয়:   জাজিরা  বোমা বিস্ফোরণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: