বিদ্যুতের দাম কমাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের জন্য স্বস্তির খবর এসেছে। দেশটিতে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৯৩ পয়সা কমানোর সিদ্ধান্ত নেওয়া

2026-01-08T11:17:38+00:00
2026-01-08T11:17:38+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বিদ্যুতের দাম কমাল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১১:১৭ এএম 
বিদ্যুৎ। ছবি : জিও নিউজ
পাকিস্তানে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের জন্য স্বস্তির খবর এসেছে। দেশটিতে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৯৩ পয়সা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মাসিক হিসাবে ভোক্তাদের মোট সাশ্রয় হবে প্রায় ৫৬০ কোটি পাকিস্তানি রুপি।

পাকিস্তানের বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ইলেকট্রিক পাওয়ার রেগুলেটরি অথরিটি (নেপরা) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্যহ্রাসের বিষয়টি নিশ্চিত করেছে।

নেপরার বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার সঙ্গে বিদ্যুতের মূল্য সমন্বয় করা হয়। নভেম্বর মাসে জ্বালানির দাম তুলনামূলকভাবে কম থাকায় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন

এই সুবিধা করাচিসহ সারা পাকিস্তানের সব সাধারণ গ্রাহকরা পাবেন। তবে নিম্ন আয়ের ‘লাইফলাইন’ গ্রাহকদের ক্ষেত্রে এই মূল্যহ্রাস কার্যকর হবে না।

লাইফলাইন গ্রাহক বলতে সেইসব স্বল্প আয়ের ভোক্তাদের বোঝানো হয়, যাদের মাসিক বিদ্যুৎ ব্যবহার সাধারণত ১০০ ইউনিট বা তার আশপাশে থাকে। পাকিস্তানে এসব গ্রাহকের জন্য বিদ্যুতের দাম আগে থেকেই তুলনামূলক কম রাখা হয়, কারণ সরকার এই খাতে ভর্তুকি প্রদান করে।

উল্লেখ্য, এর আগেও ডিসেম্বর মাসে সাধারণ গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭২ পয়সা কমিয়েছিল নেপরা।

এএডি/
  বিষয়:   বিদ্যুৎ  পাকিস্তান  কারেন্ট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: