শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে স্বেচ্ছাসেবক দল

সময়ের আলো ডেস্ক

জাতীয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদকআজিজুর রহমানমুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে আগামী শনিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে

2026-01-08T15:04:21+00:00
2026-01-08T15:04:53+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে স্বেচ্ছাসেবক দল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৩:০৪ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ৩:০৪ পিএম  (ভিজিট : ১৯৫)
শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। প্রতীকী ছবি
স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে আগামী শনিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মুছাব্বিরের জানাজার নামাজের আগে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের অভিযুক্ত করে নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানিয়েছেন, এই মামলায় অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে গুলির এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।


/ইউএমএইচ



  বিষয়:   স্বেচ্ছাসেবক দল  বিক্ষোভ কর্মসূচি  আজিজুর রহমান মুছাব্বির হত্যা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: