সরাসরি ভারতকে আক্রমণ করে শাহিন আফ্রিদির বার্তা

সময়ের আলো ডেস্ক

খেলা

পারমাণবিক পরাশক্তি ভারত ও পাকিস্তানের শত্রুতা নতুন কিছু নয়। যুদ্ধের ময়দান ছেড়ে এর রেশ মাঝেমধ্যেই ক্রিকেটের ২২ গজে ছড়িয়ে যায়।

2026-01-08T16:44:45+00:00
2026-01-08T16:44:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
সরাসরি ভারতকে আক্রমণ করে শাহিন আফ্রিদির বার্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:৪৪ পিএম 
পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিন আফ্রিদি। ছবি : সংগৃহীত
পারমাণবিক পরাশক্তি ভারত ও পাকিস্তানের শত্রুতা নতুন কিছু নয়। যুদ্ধের ময়দান ছেড়ে এর রেশ মাঝেমধ্যেই ক্রিকেটের ২২ গজে ছড়িয়ে যায়। সরাসরি ভারতকে খোঁচা দিয়ে এবার নতুন বিতর্ক উসকে দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিন আফ্রিদি।

বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে শাহিন বলেন, ‘সীমান্তের ওপারের লোকজন খেলাধুলার চেতনাকে লঙ্ঘন করেছে। আমাদের কাজ ক্রিকেট খেলা, আর সেটাই আমাদের মূল লক্ষ্য। আমরা মাঠে পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার চেষ্টা করব।’

আফ্রিদির এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোভাবে নেয়নি ভারতীয়রা। একজন লিখেছেন, ‘তুমি কি আদৌ জবাব দেওয়ার মতো অবস্থায় আছ?’ কেউ কেউ আবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন—‘মাঠেই দেখা হবে।’

বর্তমানে হাঁটুর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন শাহিন। লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে পিসিবির মেডিক্যাল প্যানেলের তত্ত্বাবধানে তার পুনর্বাসন চলছে। বুধবার পিসিবি আফ্রিদির রিহ্যাবের একটি ভিডিও প্রকাশ করলেও, চোটের মাত্রা বা পুরোপুরি ফিট হতে কতদিন লাগবে—সে বিষয়ে কিছু জানায়নি।

গত বছর সেপ্টেম্বরে এশিয়া কাপ জিতেও সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল আজও পর্যন্ত ট্রফিটি ছুঁয়ে দেখতে পারেনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এসিসির প্রধান মোহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয় খেলোয়াড়রা। এরপর নাকভি নিজেই ট্রফি নিয়ে চলে যান।

এছাড়া, ২০২৫ এশিয়া কাপের গ্রুপ পর্ব ও সুপার ফোর পর্বে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পহেলগাম সন্ত্রাসী হামলা এবং পরবর্তী ‘অপারেশন সিন্দুর’-এর প্রেক্ষাপটেই ভারতীয়রা এই অবস্থান নেয়।

/এমএইচআর 





  বিষয়:   ভারত  শাহিন আফ্রিদি  বার্তা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: