আচরণবিধি লঙ্ঘন, নওগাঁয় বিএনপির প্রার্থীকে শোকজ

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

2026-01-08T17:36:07+00:00
2026-01-08T17:36:07+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
আচরণবিধি লঙ্ঘন, নওগাঁয় বিএনপির প্রার্থীকে শোকজ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম 
বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

নোটিশে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করেন বিএনপি প্রার্থী টিপু। 

এর আগে, গতকাল বুধবার আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান নওগাঁর সিভিল জজ আদালতের (আত্রাই) বিচারক মো. শিমুল সরকার রহমান স্বাক্ষরিত এ নোটিশ বিএনপি প্রার্থী টিপুর কাছে পাঠানো হয়। 

এ ব্যাপারে ইকরামুল বারী টিপু জানান, মঙ্গলবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষ্যে তার রুহের মাগফিরাত কামনায় কয়াপাড়া-কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ে দোয়া ও শোক সভার আয়োজন ছিল। সেখানে বক্তব্য দিতে গিয়ে ভুলবশত ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ফেলেছি। এছাড়া আমার ফেসবুকের ভিডিওগুলো তফসিল ঘোষণার আগের ভিডিও। আদালত ব্যাখ্যা চেয়েছেন, আমি হাজির হয়ে আমার ব্যাখ্যা দেব।


প্রসঙ্গত, কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, ইকরামুল বারী টিপু নওগাঁ-৪ আসনে বিএনপির প্রার্থী। নির্বাচনী অনুসন্ধানী কমিটির কাছে আসা ভিডিওতে দেখা যায়, গত ০৫ জানুয়ারি নওগাঁ-৪ আসনের নির্বাচনী এলাকার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও শোক সভা আয়োজনের সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চান। এছাড়া তার একটি ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে মঙ্গলবার বিভিন্ন এলাকায় গণসংযোগের ভিডিও ছিল। নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও বিধি ১৮ লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে।

নোটিশে লেখা আছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন করা হবে না বা অপরাধ আমলে নিয়ে কেন বিচারকার্য সম্পন্ন করা হবে না—সেটি নিয়ে আগামী ১৪ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক মো. শিমুল সরকারের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ করা হলো।

এফআর


  বিষয়:   নওগাঁ  আচরণবিধি লঙ্ঘন  বিএনপি  প্রার্থীকে শোকজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: