মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র সরগরম ক্রিকেট পাড়া। বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির চিঠি আদান-প্রদান চলছে। হাইব্রিড মডেলে পাকিস্তান নিজেদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কার মাটিতে।
আইসিসি বিসিবির চাওয়া মেনে নিলে টাইগাররা শ্রীলঙ্কায় খেলতে পারবে। আর মেনে না নিলে বিসিবি কী করবে? এমন অবস্থায় ভেবেচিন্তে বোর্ডকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে এই আহ্বান জানান তামিম।
তামিম বলেন, আপনি আইসিসির সঙ্গে আলোচনা করে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে তারপর সবাইকে জানান। প্রতিটি স্টেপই যদি পাবলিককে জানান খামাখা একটা অনিশ্চয়তা তৈরি হবে। এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত পরিবর্তন করে ভারতে খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলে পাবলিককে কী জবাব দেবেন। আগে নিজেরা ভালোভাবে সিদ্ধান্ত নেন তারপর পাবলিককে জানান।
তিনি আরও বলেন, আমি শিউর ওখানে যোগ্য লোকজন আছেন, বাংলাদেশের গভর্নমেন্টের এখন যারা আছেন। উনাদের নিজেদের ইন্টার্নালি একটা ডিসিশন নিয়ে ফাইনাল একটা ভার্ডিক্ট সবার সামনে আনা উচিত।’
বক্তব্যের শেষে কলকাতার স্কোয়াড থেকে মোস্তাফিজের বাদ পড়াকে দুঃখজনক বলেছেন তামিম।
সময়ের আলো/এআর