দেশে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

প্রখ্যাত বেগম রোকেয়ার উপন্যাস থেকে অনুপ্রাণিত স্প্যানিশ নির্মাতা ইসাবেল হেরগেরার নির্মিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘সুলতানাস ড্রিম’ চলতি মাসে দেশে মুক্তি পাচ্ছে।বুধবার

2026-01-08T20:25:01+00:00
2026-01-08T20:25:01+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
দেশে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:২৫ পিএম 
দেশে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’। ছবি : সংগৃহীত
প্রখ্যাত বেগম রোকেয়ার উপন্যাস থেকে অনুপ্রাণিত স্প্যানিশ নির্মাতা ইসাবেল হেরগেরার নির্মিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘সুলতানাস ড্রিম’ চলতি মাসে দেশে মুক্তি পাচ্ছে।

বুধবার (৭ জানুয়ারি) স্টার সিনেপ্লেক্স ছবিটির ট্রেলার শেয়ার করে অফিসিয়ালি বাংলাদেশে মুক্তির ঘোষণা দিয়েছে। জানা গেছে, এ মাসের শেষ শুক্রবার এটি মুক্তির পরিকল্পনা।

Advertisement
ছবিটি তৈরি হয়েছে স্পেন ও জার্মানির পাঁচটি প্রতিষ্ঠানের সহায়তায়। এতে বাংলা ছাড়াও ইংরেজি, হিন্দি, ইতালীয়, স্প্যানিশ ও বাস্ক ভাষা ব্যবহার করা হয়েছে।

ছবিতে বিখ্যাত গায়িকা মৌসুমী ভৌমিকের লেখা একটি গান রয়েছে। গানটি সংগীতায়োজন করেছেন তাজদার জুনায়েদ এবং গেয়েছেন দীপান্বিতা আচার্য।


৮৬ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি প্রথমবার ২০২৩ সালে স্পেনের ‘সান সেবাস্টান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ দেখানো হয়েছিল। পরে স্পেনের সিনেমা হলেও মুক্তি পায়। এছাড়া ছবিটি ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভাল, গোয়া ফেস্টিভাল, ফিল্মফেস্ট হামবার্গ এবং লিডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় এবং পুরস্কৃত হয়।

সময়ের আলো/জেডআই

  বিষয়:   বেগম রোকেয়া  উপন্যাস  অ্যানিমেটেড চলচ্চিত্র  সুলতানাস ড্রিম 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: