২৩ বছর পর পঞ্চগড় যাচ্ছেন তারেক রহমান

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ ২৩ বছর পর আগামী ১৩ জানুয়ারি উত্তরের জেলা পঞ্চগড়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে

2026-01-08T20:39:54+00:00
2026-01-08T20:39:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
২৩ বছর পর পঞ্চগড় যাচ্ছেন তারেক রহমান
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:৩৯ পিএম 
তারেক রহমান। ছবি : সংগৃহীত
দীর্ঘ ২৩ বছর পর আগামী ১৩ জানুয়ারি উত্তরের জেলা পঞ্চগড়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে জেলার নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার দুপুর দেড়টায় তারেক রহমান পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ এলাকায় পৌঁছাবেন। সেখানে তিনি বিএনপি নেতা শহিদ আরেফিনের কবর জিয়ারত করবেন। পরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে যোগদান করবেন। বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিল আয়োজন করা হবে। তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিল সফল করতে জোরদার প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে, দোয়া মাহফিলের জন্য নির্ধারিত পঞ্চগড় চিনিকল মাঠ পরিদর্শন করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এবং জাতীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদসহ জেলা ও উপজেলা শীর্ষ নেতৃবৃন্দ।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর নেতার আগমন ঘিরে পঞ্চগড়ে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। 


জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, তারেক রহমানের এই সফর আমাদের জন্য আনন্দের। আমরা তার আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি, চিনিকল মাঠের দোয়া মাহফিলে মানুষের ঢল নামবে।

সফরের নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে প্রশাসনের সঙ্গেও প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছে বিএনপি নেতৃবৃন্দ।

সময়ের আলো/জেডআই



  বিষয়:   ২৩ বছর পর  ১৩ জানুয়ারি  পঞ্চগড়  বিএনপি  তারেক রহমান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: