গ্রিনল্যান্ড দখলে আসলে প্রশ্নের আগে গুলি হবে, ট্রাম্পকে ডেনমার্কের হুঁশিয়ারি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলের আগ্রহ প্রকাশ করে বলেছেন, ন্যাটোভুক্ত এই অঞ্চলটি অধিগ্রহণের জন্য ওয়াশিংটনের সামরিক শক্তি

2026-01-09T09:46:12+00:00
2026-01-09T09:46:12+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
গ্রিনল্যান্ড দখলে আসলে প্রশ্নের আগে গুলি হবে, ট্রাম্পকে ডেনমার্কের হুঁশিয়ারি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৯:৪৬ এএম   (ভিজিট : ১৮০)
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন। ছবি : সংগৃহীত
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলের আগ্রহ প্রকাশ করে বলেছেন, ন্যাটোভুক্ত এই অঞ্চলটি অধিগ্রহণের জন্য ওয়াশিংটনের সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি বিবেচনায় রয়েছে।

এমন অবস্থায় ট্রাম্পের আগ্রাসী আচরণের কঠোর জবাব দিয়েছে ডেনমার্ক। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে হামলা চালায়, তবে দেশটির সেনারা আগে গুলি চালাবে এবং পরে প্রশ্ন করবে। ১৯৫২ সালে প্রণীত ডেনিশ সেনাবাহিনীর একটি নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি আক্রমণ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষা না করেই হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ডেনমার্কের প্রভাবশালী সংবাদপত্র বারলিংস্কি ওই নির্দেশনার বর্তমান অবস্থা জানতে চাইলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিয়মটি এখনো কার্যকর রয়েছে। খবর এনডিটিভি।
 
এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন- তিনি আগামী সপ্তাহে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যানুসারে, রুবিও স্পষ্ট করেছেন যে, সামরিক শক্তি ব্যবহার নয়, ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চান। এদিকে ডেনমার্ক এই বৈঠককে ‘প্রয়োজনীয় সংলাপ’ হিসেবে স্বাগত জানিয়েছে। 
 
এছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার দাবি করেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ভূমিকা রাখেনি। যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় ট্রাম্প ‘যতদূর যেতে হয়, ততদূর যেতে প্রস্তুত’ বলেও জানান তিনি।

/এমএইচআর 


  বিষয়:   গ্রিনল্যান্ড  ট্রাম্প  ডেনমার্ক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: