অ্যাটলেটিকোকে হারিয়ে আরেকটি এল ক্লাসিকোর সামনে রিয়াল

সময়ের আলো ডেস্ক

খেলা

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে রিয়াল। একদিন আগেই বিলবাওকে গুঁড়িয়ে

2026-01-09T11:55:03+00:00
2026-01-09T11:55:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
অ্যাটলেটিকোকে হারিয়ে আরেকটি এল ক্লাসিকোর সামনে রিয়াল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১১:৫৫ এএম 
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। ছবি : সংগৃহীত
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে রিয়াল। একদিন আগেই বিলবাওকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে উঠে বার্সেলোনা। আর এতেই আরেকটি এল ক্লাসিকো দেখার সুযোগ মিলছে ফুটবল ভক্তদের।

সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচের মাত্র ২ মিনিটের মাথায় লিড নেয় রিয়াল। বক্সের বেশ বাইরে থেকে নেওয়া এক অবিশ্বাস্য ফ্রি কিকে দলকে এগিয়ে দেন ভালভার্দে। প্রথমার্ধে ম্যাচে সমতা ফেরাতে পারেনি অ্যাটলেটিকো। ব্যবধান বাড়াতে পারেনি রিয়ালও। হাফ টাইমে তাই ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে রিয়াল।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ভালভার্দের অ্যাসিস্টে বহুদিন পর রিয়ালের হয়ে গোলের স্বাদ পায় ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো।

দুই গোল হজম করার পরপরই ম্যাচে ঘুরে দাঁড়ায় অ্যাটলেটিকো। ৫৮ মিনিটে সিমিওনের অ্যাসিস্টে ব্যবধান কমান আলেক্সান্ডার সোরলথ।

ম্যাচে এরপর অনেক চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি অ্যাটলেটিকো। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই ফাইনালে পৌঁছে যায় রিয়াল।

আগামী ১১ জানুয়ারি একই স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল ও বার্সা।

/এমএইচআর 


  বিষয়:   স্প্যানিশ সুপার কাপ  বার্সা  রিয়াল মাদ্রিদ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: