ইসিতে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল চলছে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল

2026-01-09T14:09:19+00:00
2026-01-09T14:09:19+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
ইসিতে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ২:০৯ পিএম 
ইসিতে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল চলছে। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল চলছে।

আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় আপিল বুথে সকাল ১০টা থেকে আপিল আবেদন নেওয়া শুরু হয়েছে।

কেন্দ্রীয় আপিল বুথ থেকে কর্মকর্তারা জানান, বিকেল ৫টা পর্যন্ত এই আপিল আবেদন চলবে।

সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট ৫৪ জন মনোনয়ন প্রার্থী আপিল করেছেন। গত পাঁচ দিনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট আপিল জমা পড়েছে ৫২৩টি।

ইসির কর্মকর্তারা আরও জানান, বৃহস্পতিবার এক দিনেই সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়।

ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রার্থীরা অস্থায়ী বুথগুলোর সামনে দাঁড়িয়ে আপিল আবেদন ও কাগজপত্র জমা দিচ্ছেন।

/এমএইচআর 


  বিষয়:   ইসি  মনোনয়ন  বাতিল  আপিল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: