মাহফিলের টাকা নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা নিহত

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে ওয়াজ মাহফিলের টাকার হিসাব নিয়ে দ্বন্দ্বের জেরে ইয়ানূর হোসেন (৩৫) নামে এক ‍যুবদল নেতা নিহত হয়েছেন। এসময় ইয়ানূরের

2026-01-09T15:44:44+00:00
2026-01-09T15:44:44+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মাহফিলের টাকা নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা নিহত
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:৪৪ পিএম 
যুবদল নেতা ইয়ানূর হোসেন। ছবি : সংগৃহীত
জয়পুরহাটের পাঁচবিবিতে ওয়াজ মাহফিলের টাকার হিসাব নিয়ে দ্বন্দ্বের জেরে ইয়ানূর হোসেন (৩৫) নামে এক ‍যুবদল নেতা নিহত হয়েছেন। এসময় ইয়ানূরের সঙ্গে থাকা আল আমিন নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া মোড়ে এই হামলার ঘটনা ঘটে। 

নিহত ইয়ানূর ইউনিয়নের ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। তিনি কুসুম্বা ইউনিয়ন যুবদলের পদপ্রত্যাশী ছিলেন বলে জানিয়েছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন প্রধান। 

স্থানীয় গ্রামবাসীরা জানান, কয়েকদিন আগে কুসুম্বা ইউনিয়নের পুকুরপাড় গুচ্ছপাড়া গ্রামে মসজিদ কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিল আয়োজিত হয়। মাহফিলের টাকা আদায় ও হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন যুবদল নেতা ইয়ানূর হোসেন। ওই টাকা নিয়ে একই গ্রামের মোস্তফা নামে একজনের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় তার। গ্রামের মানুষজন ইয়ানূর ও মোস্তফার দুই গ্রুপে বিভক্ত হয়ে যান। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে। বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন ও থানায় অভিযোগ দেন উভয় পক্ষ।

বৃহস্পতিবার রাতে নিহত ইয়ানূর ও তার বন্ধু আল আমিনকে নিয়ে আমিরপুর গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। আসার পথে পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের ঢাকারপাড়া মোড়ে তাদের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে ইয়ানূর ও আল আমিন গুরুতর আহত হন। স্থানীয় গ্রামবাসীরা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ইয়ানূরকে মৃত ঘোষণা করে। আহত আল আমিনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, ইয়ানূরের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের অভিযান শুরু করেছে। 

তিনি আরও জানান, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএইচআর 



  বিষয়:   জয়পুরহাট  পাঁচবিবি  বিএনপি  মাহফিল  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: