‘নির্বাচনে পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড আছে’

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন,আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড আছে।বর্তমানে প্রার্থীদের যাচাই-বাছাই চলছে। পুরোদমে নির্বাচনী

2026-01-09T16:59:16+00:00
2026-01-09T17:10:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘নির্বাচনে পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড আছে’
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৪:৫৯ পিএম  আপডেট: ০৯.০১.২০২৬ ৫:১০ পিএম
শিববাড়ী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। ছবি : সময়ের আলো
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড আছে। বর্তমানে প্রার্থীদের যাচাই-বাছাই চলছে। পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে। 

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নগরীর এবি গুহ রোডে শিববাড়ী মন্দির পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম, আমরা মনে করি এখনো যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। নির্বাচনের আমেজ আমরা সব জায়গায় দেখছি। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে দুই একজন দুই একটা কথা বলেন। কিন্তু আমরা দৃশ্যমান এমন কিছু দেখছি না যে কেউ বলতে পারেন যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দলের বা কারো প্রতি ঝুঁকে পড়েনি। কেউ কেউ হয়তোবা ভাবছেন যে, বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, এটাকে দেখে অনেকে অন্যরকম ভাবছেন। সত্যিকার অর্থে উনি জাতীয় নেত্রী ছিলেন। উনি শুধুমাত্র বিএনপির নেত্রী না। উনি সমস্ত বাংলাদেশের নেত্রী। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, আমরা আবারও বলি, এই নির্বাচনের আগে আমরা লেভেল ফিল্ড করার জন্য যা যা করণীয় সব কিছু করা হচ্ছে। কোনো ধরনের পক্ষপাতিত্ব কারো জন্য করা হয়নি। বড় দল হোক, ছোট দল হোক সবার জন্য প্লাটফর্মটা সমান।


তিনি বলেন, সামনে নির্বাচন আসছে। নির্বাচনে যেন আমরা সবাই ভালো ভোট দিতে পারি। আমি মুসলমান বলে ভালো ভোট দিতে পারবো, আরেকজন দিতে পারবে না তাতো না। আমি আমার নৃ-গোষ্ঠী, সনাতনী, খ্রিষ্টান, বৌদ্ধ ভাইবোন, এমনকি যারা ধর্ম পালন করেন না, আমরা সব ভাইবোন মিলেইতো একটা ভালো নির্বাচন চাই। নতুন বাংলাদেশ চাই।

হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, আমরা চাই দল-মত নির্বিশেষে আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেব। যাতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের রাজত্ব কায়েম না হয়। বাংলাদেশে যেন আপনার, আমার অধিকার সবসময় অক্ষুণ্ণ থাকে।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম নগরীর জুবলী রোডে বুড়া পিরের মাজার ও গত বছর ভাঙচুরের ও হামলার শিকার হওয়া নগরীর থানা ঘাট এলাকায় হযরত শাহ সুফী সৈয়দ কালু শাহর (রহ.) মাজার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মোনাজাত করেন তিনি। 

পরিদর্শন শেষে প্রেষ সচিব জানান, বাংলাদেশ পীর আউলিয়ার দেশ, ইসলাম এসেছে তাদের হাত ধরেই। কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে। এগুলোর তীব্র নিন্দা জানায়।

এফআর


  বিষয়:   প্রধান উপদেষ্টা  প্রেস সচিব  মোহাম্মদ শফিকুল আলম  নির্বাচন  পুরোপুরি  লেভেল প্লেয়িং ফিল্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: