বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানের পরিণতি হবে ভয়াবহ : ট্রাম্প

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে টানা ১২ দিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে সহিংস অভিযানের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি

2026-01-09T17:43:46+00:00
2026-01-09T17:43:46+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানের পরিণতি হবে ভয়াবহ : ট্রাম্প
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ১৩৯)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে), ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সংগৃহীত ছবি
ইরানে টানা ১২ দিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে সহিংস অভিযানের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। সাম্প্রতিক সহিংস দমন-পীড়নের প্রেক্ষাপটে এই মন্তব্য করেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

ইরানের শাসকগোষ্ঠীর উদ্দেশে ট্রাম্প বলেন, শান্তিপূর্ণভাবে রাস্তায় নামা মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহার করলে তার গুরুতর ফল ভোগ করতে হবে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন শহরে ইসলামি প্রজাতন্ত্রবিরোধী আন্দোলন জোরদার হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক সংকট এবং নিরাপত্তা বাহিনীর কঠোর আচরণে ক্ষুব্ধ জনগণ স্বাধীনতা ও শাসন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করছে। এর জবাবে সরকার ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা সীমিত করেছে এবং কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।


এর আগেও ট্রাম্প একাধিকবার সতর্ক করে বলেছেন, বিক্ষোভ দমনের নামে হত্যাকাণ্ড চালানো হলে যুক্তরাষ্ট্র নীরব থাকবে না। সর্বশেষ মন্তব্যেও তিনি একই সুরে জানিয়েছেন, ইরানি জনগণের ওপর সহিংসতা চালালে তেহরানকে চড়া মূল্য দিতে হবে।

অন্যদিকে, ইরান সরকার বরাবরের মতোই বিদেশি হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ তারা গ্রহণ করবে না। 


/ইউএমএইচ




  বিষয়:   ট্রাম্প  খামেনি  ইরান  বিক্ষোভ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: