হৃদয়বান প্রযোজক হলে শাকিবের সঙ্গে সিনেমায় আবার দেখবেন

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আবার পর্দায় ফিরছেন ঢালিউডের কুইন অপু বিশ্বাস। সম্প্রতি এক ইভেন্টে অংশ নিয়ে তিনি তার নতুন

2026-01-09T17:59:47+00:00
2026-01-09T18:37:39+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
হৃদয়বান প্রযোজক হলে শাকিবের সঙ্গে সিনেমায় আবার দেখবেন
অপু বিশ্বাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৫:৫৯ পিএম  আপডেট: ০৯.০১.২০২৬ ৬:৩৭ পিএম
শাকিব খান ও অপু বিশ্বাস। সংগৃহীত ছবি
প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আবার পর্দায় ফিরছেন ঢালিউডের কুইন অপু বিশ্বাস। সম্প্রতি এক ইভেন্টে অংশ নিয়ে তিনি তার নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে কথা বলেছেন। এই সময় শাকিব খানের সঙ্গে পুনরায় কাজের সম্ভাবনা নিয়েও মুখ খোলেন নায়িকা। 

ঢালিউডে শাকিব খান ও অপু বিশ্বাস জুটি হয়ে অর্ধশতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তবে ব্যক্তিগত সম্পর্কের কারণে দীর্ঘদিন তাদের পর্দায় একসঙ্গে দেখা যায়নি। ভক্তরা তাই দীর্ঘদিন ধরে প্রশ্ন করছেন, আবারও কি এই জুটিকে পর্দায় দেখা যাবে?

Advertisement
এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, শাকিব খান একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার, যার প্রশংসা করার নতুন কিছু নেই। তিনি যোগ করেন, আমি বিরতি কাটিয়ে কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি। যদি কোনো হৃদয়বান প্রযোজক এই বিষয়ে এগিয়ে আসে, তবে হয়তো আবারও আপনাদের চাওয়া জুটি পর্দায় দেখা যেতে পারে।

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে অপু জানান, আমরা মোট ৭২টি সিনেমা একসঙ্গে করেছি। এটি সম্ভব হয়েছে প্রযোজক ও পরিচালকদের সহযোগিতায়।


অন্যদিকে, নিজের কামব্যাক সিনেমা ‘দুর্বার’ নিয়ে অপু বিশ্বাস বেশ উচ্ছ্বসিত। কামরুল হাসান ফুয়াদের পরিচালিত এই থ্রিলার সিনেমার ফার্স্ট লুক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যা ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। পোস্টারে অপুর রক্তমাখা মুখ ও রহস্যময় চাহনি দর্শকদের নজর কেড়েছে। অপু বলেন, সিনেমার গল্প সম্পর্কে আপাতত আমি নিজেও সম্পূর্ণ জানি না। সিনেমা মুক্তির সময়ই দর্শকরা সব জানাতে পারবেন।

বর্তমানে ‘দুর্বার’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি চলছে। নির্মাতা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের বড় কোনো উৎসবে সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 


/ইউএমএইচ
  বিষয়:   অপু বিশ্বাস  শাকিব  সিনেমা  দুর্বার 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: