নাটকীয় জয়ে শীর্ষস্থান মজবুত করল চট্টগ্রাম

ক্রীড়া ডেস্ক

খেলা

রাজশাহীর বিপক্ষে রুদ্ধশ্বাস ও নাটকীয় ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। অল্প পুঁজির ম্যাচেও হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই।যেখানে শেষ হাসি চট্টগ্রামের। ২

2026-01-09T18:12:45+00:00
2026-01-09T18:12:45+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খেলা
নাটকীয় জয়ে শীর্ষস্থান মজবুত করল চট্টগ্রাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:১২ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহীর বিপক্ষে রুদ্ধশ্বাস ও নাটকীয় ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। অল্প পুঁজির ম্যাচেও হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। যেখানে শেষ হাসি চট্টগ্রামের। ২ উইকেটের এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল মাহেদী হাসানের দল। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করে রাজশাহী। 


জবাব দিতে নেমে চট্টগ্রাম শুরুতেই খেই হারিয়ে ফেলে। অ্যাডাম রসিংটন দুই অঙ্কে গেলেও নাঈম শেখ, মাহমুদুল হাসান জয় ফেরেন এক অঙ্কে। সাদমান ইসলাম তো হয়েছেন গোল্ডেন ডাকের শিকার। শেখ মাহেদী ২৫ বলে ২৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে বিদায় নিলে দায়িত্ব বর্তায় হাসান নওয়াজ ও আসিফ আলী এই দুই পাকিস্তানির কাঁধে।

আসিফ ২৫ বলে ২৭ রান করে বিদায় নিলে নাওয়াজ দলের হাল ধরেন। ৩৬ বলে ৩৫ রানে অপরাজিত থেকে শেষ বলে দলের জয় নিশ্চিত করেন হাসান নাওয়াজ।

৭ ম্যাচ খেলে পাঁচ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বন্দরনগরীর দলটি।

সময়ের আলো/এআর
  বিষয়:   জয়  শীর্ষস্থান  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: