তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের

2026-01-09T19:45:32+00:00
2026-01-09T19:45:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৭:৪৫ পিএম 
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। 

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল সোয়া চারটার দিকে পাকিস্তানি হাইকমিশনার গুলশান কার্যালয়ে পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান। সাক্ষাৎ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এর আগে বুধবার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।


দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে তাদের মধ্যে আলাপ হয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বিএনপি  তারেক রহমান  পাকিস্তানের হাইকমিশনার 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: