ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার

2026-01-09T20:57:10+00:00
2026-01-09T20:57:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ২
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৮:৫৭ পিএম 
শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে । ছবি : সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মতিউর রহমান (৫০) ও সোহেল রানা (৫০)। তাদের দুজনেরই বাড়ি ঢাকার কেরানীগঞ্জ এলাকায়।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজন মতিউর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 


শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. এ এম জাহিদ হাসান বলেন, ‘দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে।’ 

এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ‘দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   শ্রীনগর  ফেরিঘাট  ঢাকা  মাওয়া  এক্সপ্রেসওয়ে  বাসচাপা  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: