আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

2026-01-09T22:12:29+00:00
2026-01-09T22:12:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১০:১২ পিএম 
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। 

জানা গেছে, আহত শুকুর মোল্লা (৫৫), আলী আহমেদ (৩৫), মো.হোসেন (৩২), অন্তর (১৮), কামাল সাধুকে (৪০) ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভাতি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে দোসরপাড়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দোসরপাড়া গ্রামের কাশেম মোল্লা ও শুক্কুর মোল্লা সমর্থকদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার সকাল ৯টার দিকে সংঘর্ষে ঘটনা ঘটে। খবর পেয়ে সিরনাজদিখান থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


লতব্দী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল হোসেন মাদবর বলেন, ‘সকালে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মূলত দুপক্ষের মধ্যে পূর্ব থেকেই জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধ নিয়ে মারামারিতে ৫ জন টেটাবিদ্ধ হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে কাশেম মোল্লা ও শুক্কুর মোল্লাকে ফোনে একাধিকবার যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এম এ হান্নান বলেন, ‘দীর্ঘদিন ধরেই জমি ও আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের মধ্যে শত্রুতা ছিল। আজকে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দোসপাড়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   আধিপত্য  বিস্তার  দুই গ্রুপ  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: