নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৯ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে তারেক রহমানের এ সফরে সাংগঠনিক কর্মসূচি, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও জুলাই আন্দোলনের শহিদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল।
এসব জেলার মধ্যে ছিল টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট।
সময়ের আলো/জেডআই