তারেক রহমানের কথায় জাতি আশান্বিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কঠিন সময়ে তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন উল্লেখ করে বলেছেন, সমগ্র দেশের

2026-01-10T13:36:48+00:00
2026-01-10T14:18:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
তারেক রহমানের কথায় জাতি আশান্বিত হয়েছে
মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:৩৬ পিএম  আপডেট: ১০.০১.২০২৬ ২:১৮ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কঠিন সময়ে তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন উল্লেখ করে বলেছেন, সমগ্র দেশের মানুষ এক বুকভরা প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন। ইতোমধ্যে দূর থেকে তারেক রহমান ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন, গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছেন। আশান্বিত হয়েছি এজন্যই, এবার একটা সুযোগ সৃষ্টি হবে সত্যিকার অর্থেই উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারব। 

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাংবাদিক নেতাদের মন খুলে কথা বলতে অনুরোধ করে। 

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমি কথা বলতে আসিনি। আজকে আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলবেন, আমরা শুনব। যদিও ঠান্ডা লেগে তার কণ্ঠের কিছুটা সমস্যা হয়েছে। তারপরও তিনি আপনাদের সঙ্গে কথা বলতে অন্তত্য উৎসুক।’ 


তিনি বলেন, ‘বেশ কঠিন সময় তারেক রহমান ১৭ বছর পর দেশে এসেছেন। সবাই প্রত্যাশা করছেন তার কাছে। সবাই আশা করছেন উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে বাংলাদেশ। তারেক রহমান নিজেই আগ্রহ প্রকাশ করেছেন গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য। সে সুযোগ তিনি চেয়েছিলেন। আজ তার সুযোগ তৈরি হয়েছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার।’ 

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাহস বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   তারেক রহমান  কথা  জাতি আশান্বিত  মির্জা ফখরুল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: