হলুদের সাজে নজর কাড়লেন বুবলী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

হলুদের সাজে নতুন রূপের পসরা সাজিয়ে আবারও আলোচনায় এসেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। স্টাইল ও ফ্যাশন সচেতনতার জন্য ভক্তদের কাছে বরাবরই

2026-01-10T15:30:42+00:00
2026-01-10T15:32:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
হলুদের সাজে নজর কাড়লেন বুবলী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৩:৩০ পিএম  আপডেট: ১০.০১.২০২৬ ৩:৩২ পিএম
হলুদের সাজে নজর কাড়লেন বুবলী। সংগৃহীত ছবি
হলুদের সাজে নতুন রূপের পসরা সাজিয়ে আবারও আলোচনায় এসেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। স্টাইল ও ফ্যাশন সচেতনতার জন্য ভক্তদের কাছে বরাবরই জনপ্রিয় এই অভিনেত্রী শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন কিছু ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।

প্রকাশিত ছবিগুলোতে বুবলীকে দেখা যায় একেবারেই ভিন্ন এক আবহে। বিয়েবাড়ির ঐতিহ্যবাহী হলুদের আয়োজনের মতো সাজে ধরা দেন তিনি, যা তার লুকে এনে দেয় ভিন্ন মাত্রা। উজ্জ্বল হলুদ রঙের শাড়িতে রঙিন সুতার সূক্ষ্ম নকশা ছিল চোখে পড়ার মতো। এর সঙ্গে বেগুনি রঙের এমব্রয়ডারি করা ব্লাউজ তার সাজকে আরও আকর্ষণীয় করে তোলে।

সাজের পরিপূর্ণতায় বুবলী ব্যবহার করেছেন হলুদ ও সাদা ফুলের গয়না। মাথায় ছিল ফুলের ‘মাঁথা টিকা’ এবং কানে ফুলের দুল। সব মিলিয়ে প্রাণবন্ত ও সতেজ লুকে ধরা দেন এই নায়িকা। ছবির একাধিক ফ্রেমে তাকে দেখা যায় গাঁদা ফুল ও লাল গোলাপে সাজানো একটি দোলনায় বসে থাকতে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রঙ হলো প্রকৃতির হাসি।’


ছবি প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকেই ভালোবেসে তাকে ‘হলুদ পরী’ বলে সম্বোধন করেছেন।


কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন বুবলী। বর্তমানে তিনি তার আসন্ন চলচ্চিত্র ‘পিনিক’-এর কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি সিনেমাটির ‘আধাচাঁদ’ শিরোনামের একটি রোমান্টিক গানের শুটিং শেষ হয়েছে, যা এক টেকেই ধারণ করা হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের দাবি, এটি বাংলা সিনেমার ইতিহাসে একটি নতুন রেকর্ড।


সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার এই সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।


/ইউএমএইচ


  বিষয়:   বুবলী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: