২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে ক্রমাগত বাড়ছে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা। শুধুমাত্র ২০২৫ সালেই এক বছরে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৭৫৮৪টি। এসব

2026-01-10T15:44:22+00:00
2026-01-10T15:44:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ
রোড সেফটি ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৩:৪৪ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
দেশে ক্রমাগত বাড়ছে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা। শুধুমাত্র ২০২৫ সালেই এক বছরে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৭৫৮৪টি। এসব দুর্ঘটনায় নিহত ৭৩৫৯ জন এবং আহত হয়েছেন ১৬,৪৭৬ জন। এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। 

শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এব সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্থাটি। অদক্ষ চালক, বেপরোয়া গতি ও দুর্বল আইন প্রয়োগই এর প্রধান কারণ বলে জানায় রোড সেফটি ফাউন্ডেশন। 

বিশেষজ্ঞদের মতে, সড়ক দুর্ঘটনার পেছনে রয়েছে অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও অনিয়ন্ত্রিত গতিসহ বিভিন্ন কারণে ঘটে এসব দুর্ঘটনা। 


সংবাদ সম্মেলনে কঠোর ট্রাফিক আইন প্রয়োগ, চালকদের নিয়মিত প্রশিক্ষণ, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠনসহ ২১ দফা সুপারিশ করে সংস্থাটি। 

এ সময় সময়োপযোগী নীতিমালা, প্রযুক্তি, অবকাঠামোর উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ২০২৫ সালে  সড়ক  ঝরেছে ৭৩৫৯ প্রাণ  রোড সেফটি ফাউন্ডেশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: