রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে নুর কামাল নামে এক ডাকাত

2026-01-10T18:10:39+00:00
2026-01-10T18:12:23+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম  আপডেট: ১০.০১.২০২৬ ৬:১২ পিএম
গ্রাফিক : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে নুর কামাল নামে এক ডাকাত বাহিনীর প্রধান নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার।

Advertisement
এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে টেকনাফের মুচনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত নুর কামাল নয়াপড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও মাদক সংক্রান্ত মোট ১১টি মামলা রয়েছে।

আর্মড পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত খালেক বাহিনী ও ডাকাত নুর কামাল বাহিনীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার গভীর রাতে মুছনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল নিহত হন।


অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই ডাকাতদলের মধ্যে প্রায়ই গোলাগুলি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটে আসছিল। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনায় নিহত নুর কামালের মরদেহ আজ (শনিবার) সকালে উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এফআর
  বিষয়:   কক্সবাজার  টেকনাফ  রোহিঙ্গা ক্যাম্প  গোলাগুলি  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: