ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে মো. বজলুর রহমান (৬০) নামে একজন নিহত হয়েছেন।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চান্দপুর

2026-01-10T19:25:12+00:00
2026-01-10T19:49:28+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৭:২৫ পিএম  আপডেট: ১০.০১.২০২৬ ৭:৪৯ পিএম
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে মো. বজলুর রহমান (৬০) নামে একজন নিহত হয়েছেন। 

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ এলাকায় এ ঘটনাটি ঘটে। 

জানা গেছে, মো. বজলুর রহমান উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত জুবায়ের (২৫) পলাতক রয়েছে। 

পুলিশ জানায়, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবা মো. বজলুর রহমানের সঙ্গে অটোরিকশা চালক ছেলে জুবায়েরের কথা কাটাকাটি হয়। এ সময় বাবাকে ছুরিকাঘাত করে জুবায়ের পালিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় বজলুর রহমানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে চান্দপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল হক উজ্জ্বল বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। পরে উত্তেজিত হয়ে জুবায়ের তার বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় বজলুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।’

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।’ 

সময়ের আলো/কেএইচও/এএ




  বিষয়:   ছেলে  ছুরিকাঘাত  প্রাণ  বাবা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: