দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে রিখটার স্কেলে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পটি স্থানীয় সময় শুক্রবার

2026-01-10T20:27:41+00:00
2026-01-10T20:27:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম 
দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত। ছবি : সংগৃহীত
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে রিখটার স্কেলে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পটি স্থানীয় সময় শুক্রবার রাত ১১:১৯ মিনিটে আঘাত হানে এবং এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

ভানুয়াতুর সোলা শহর থেকে প্রায় ৯৮ কিলোমিটার পশ্চিমে ছিল এর উৎপত্তিস্থল। এবং ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের সৃষ্টি হয়।


তবে ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির জরুরি সেবা সংস্থাগুলো পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং যেকোনো পরিস্থিতির জন্য সতর্ক অবস্থানে রয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   প্রশান্ত মহাসাগর  দ্বীপরাষ্ট্র  ভানুয়াতু  ভূমিকম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: