ভারতে না খেলার বিষয়ে অনড় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

খেলা

ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল

2026-01-10T21:17:55+00:00
2026-01-10T23:24:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ভারতে না খেলার বিষয়ে অনড় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৯:১৭ পিএম  আপডেট: ১০.০১.২০২৬ ১১:২৪ পিএম
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সংগৃহীত ছবি
ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

শনিবার (১০ জানুয়ারি) রাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির আয়োজিত ‘জিএনসি স্কুল ক্রিকেট’ টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, শনি-রবি দুবাইয়ে সাপ্তাহিক ছুটি থাকায় সোম-মঙ্গলবারের দিকে আইসিসির কাছ থেকে প্রতিক্রিয়া আসবে বলে আশা করছে বিসিবি। শেষ চিঠিতে নিরাপত্তাসংক্রান্ত যে জটিলতা, সেগুলো নিয়ে বিসিবি আরও বিস্তারিত জানিয়েছে। 

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় বাংলাদেশ। দুই দফায় আইসিসির কাছে চিঠি পাঠিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায় বিসিবি। তবে দ্বিতীয় চিঠির প্রত্তুত্যরে আইসিসি থেকে এখনও কোনো জবাব আসেনি। 

বিষয়টি নিয়ে চুপ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও। শুক্রবার (৯ জানুয়ারি) বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দেন, বিষয়টি দেখভালের দায়িত্ব আইসিসির। এ বিষয়ে কথা বলা তাদের অধিকারের মধ্যে পড়ে না। 


আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে খেলবে ২০টি দল।   আসন্ন এই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ। সূচি অনুযায়ী, বাংলাদেশ তাদের প্রথম তিনটি ম্যাচই খেলবে কলকাতার ইডেন গার্ডেনে।

আরআর


 


  বিষয়:   ভারত  বাংলাদেশ  ক্রিকেট  বিসিবি  আইসিসি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: