বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ, আটক ৮

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ অন্তত

2026-01-10T21:39:04+00:00
2026-01-11T20:30:09+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ, আটক ৮
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৯:৩৯ পিএম  আপডেট: ১১.০১.২০২৬ ৮:৩০ পিএম
আটককৃত যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ অন্তত আটজনকে আটক করেছে যৌথবাহিনী।

শনিবার (১০ জানুয়ারি) বিকালে ফতুল্লার দক্ষিণ শিয়ারচর উকিল বাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

আটককৃত অন্যরা হলো, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, ছাত্রদল নেতা আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে শনিবার ইউনুস মাস্টার ও জয়নাল গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে আটজনকে আটক করে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এফআর


  বিষয়:   নারায়ণগঞ্জ  ফতুল্লা  বিএনপির দুগ্রুপের মধ্যে  সংঘর্ষ  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: