হামজার নেতৃত্বে এফএ কাপে লেস্টারের সহজ জয়

সময়ের আলো ডেস্ক

খেলা

শেল্টেনহাম টাউনকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে লেস্টার সিটি। দীর্ঘদিন পর নিজের পছন্দের পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডে ফিরে

2026-01-11T05:59:23+00:00
2026-01-11T05:59:23+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
হামজার নেতৃত্বে এফএ কাপে লেস্টারের সহজ জয়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:৫৯ এএম 
শেল্টেনহাম টাউনকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে লেস্টার সিটি। ছবি : সংগৃহীত
শেল্টেনহাম টাউনকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে লেস্টার সিটি। দীর্ঘদিন পর নিজের পছন্দের পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন হামজা চৌধুরী । 

শনিবার (১০ জানুয়ারি) তৃতীয় রাউন্ডের ম্যাচে বাংলাদেশি এই ফুটবলারের নেতৃত্ব ও নিয়ন্ত্রিত খেলায় প্রতিপক্ষকে ২-০ গোলে পরাজিত করে দলটি। এফএ কাপের চতুর্থ রাউন্ডে লেস্টার সিটির প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারিত হবে সোমবার (১২ জানুয়ারি)।

ম্যাচের ২৩ মিনিটে জাম্বিয়ান ফরোয়ার্ড প্যাটসন ডাকার গোলে লিড নেয় লেস্টার সিটি। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন স্টেফি মাভিডিডি। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও দুই গোলের ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে মার্টি সিফুয়েন্তেসের দল। এদিন মাঠে লেস্টার সিটির অধিনায়ক ছিলেন হামজা চৌধুরী।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই একাদশে ছিলেন হামজা। পুরো ৯০ মিনিট খেলেন তিনি। মাঝমাঠে খেলাকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি আক্রমণেও সক্রিয় ছিলেন এই বাংলাদেশি মিডফিল্ডার। ম্যাচে তিনি গোলের উদ্দেশ্যে দুটি শট নেন এবং সর্বোচ্চ ৯৫ বার বল স্পর্শ করেন। এছাড়া প্রতিপক্ষের বক্সে ১১ বার বল পাঠান তিনি।

রক্ষণেও ছিলেন সমান কার্যকর। হামজা তিনটি সফল ট্যাকল করেন, দুটি বল রিকভারি এবং একটি গুরুত্বপূর্ণ শট ব্লক করে শেল্টেনহামের আক্রমণ ব্যর্থ করে দেন। পাশাপাশি দুইবার সফল ড্রিবল করেন এবং ম্যাচে সর্বোচ্চ তিনবার ফাউলের শিকার হন।

এফএ কাপে সাফল্য পেলেও লিগ চ্যাম্পিয়নশিপে খুব একটা ভালো অবস্থানে নেই লেস্টার সিটি। শেষ ১০ ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে দলটি।

/এমএইচআর 
  বিষয়:   হামজা  এফ এ কাপ  লেস্টার সিটি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: