১১৭ বছর পর প্যালেসকে হারিয়ে ঐতিহাসিক প্রতিশোধ ম‍্যাকালজফিল্ডের

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল টুর্নামেন্ট এফএ কাপ। টুর্নামেন্টটির তৃতীয় রাউন্ডে শনিবার ঘরের মাঠে প্যালেসকে ২-১ গোলে হারায় নন-লিগের দল ম‍্যাকালজফিল্ড,

2026-01-11T06:24:35+00:00
2026-01-11T06:24:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
১১৭ বছর পর প্যালেসকে হারিয়ে ঐতিহাসিক প্রতিশোধ ম‍্যাকালজফিল্ডের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৬:২৪ এএম 
এফএ কাপে ১১৭ বছর পর প্যালেসকে হারিয়ে ঐতিহাসিক প্রতিশোধ নিয়েছে ম‍্যাকালজফিল্ড। ছবি : সংগৃহীত
বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল টুর্নামেন্ট এফএ কাপ। টুর্নামেন্টটির তৃতীয় রাউন্ডে শনিবার ঘরের মাঠে প্যালেসকে ২-১ গোলে হারায় নন-লিগের দল ম‍্যাকালজফিল্ড, যে দলের কোচ সাবেক ইংলিশ তারকা ফুটবলার ওয়েইন রুনির ভাই জন রুনি। 
 
ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের দল ম‍্যাকালজফিল্ড, ইংলিশ ফুটবল পিরামিডে প্যালেসের চেয়ে যারা ১১৭ ধাপ পিছিয়ে। আর তাদেরই কাছে কি না হেরে বসলো ক্রিস্টাল প্যালেস।

শনিবার (১০ জানুয়ারি) ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে ১১৭ বছর আগের সেই স্মৃতিকে ফিরিয়ে আনলো ম্যাকালজফিল্ড।

ঘটনাটা ১৯০৮-৯ মৌসুমের, তখনকার শিরোপাধারী উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে প্রথম রাউন্ড থেকেই বিদায় করে দিয়েছিল ক্রিস্টাল প্যালেস। এরপর ম্যাকালজফিল্ডই প্রথম নন-লিগ দল, যারা এফএ কাপের শিরোপাধারীদের বিদায় করে দিলো। 
 
পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে ম‍্যাকালজফিল্ড। ৪৩তম মিনিটে লুক ডাফির গোলে এগিয়ে যায় তারা। ৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বাকলি-রিকেটস। ৯০তম মিনিটে প্যালেসের ইয়েরেমি পিনো অসাধারণ ফ্রি-কিকে ব্যবধান কমান। 
 
এই জয় ম‍্যাকালজফিল্ডের উল্লেখযোগ্য উত্থানের সবশেষ নজির। দলটিকে পাঁচ বছর আগে ন্যাশনাল লিগ থেকে বহিষ্কার করা হয়েছিল, তাদের মোট ঋণ ছিল ৫ লাখ পাউন্ডের বেশি।
 
এক মাস পরে ক্লাবটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী রবার্ট স্মেথার্স্ট। ২০২১-২২ মৌসুমে নবম স্তরে উঠে আসে ম‍্যাকালজফিল্ড। তারপর থেকে চার মৌসুমে তিন ধাপ এগিয়েছে তারা। 
 
অন্যদিকে, প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ক্রিস্টাল প্যালেস। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৯ ম্যাচেই হেরেছে দলটি।

/এমএইচআর 

  বিষয়:   ক্রিস্টাল প্যালেস  ম‍্যাকালজফিল্ড  এফএ কাপ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: