মিশরকে সেমিফাইনালে তুললেন সালাহ

ক্রীড়া ডেস্ক

খেলা

আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) গত আসরের চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল মিশর। এ ম্যাচ জয়ের

2026-01-11T10:43:20+00:00
2026-01-11T11:09:49+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
মিশরকে সেমিফাইনালে তুললেন সালাহ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ এএম  আপডেট: ১১.০১.২০২৬ ১১:০৯ এএম
গোল করার মোহাম্মদ সালাহ-এর উল্লাস। সংগৃহীত ছবি
আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) গত আসরের চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল মিশর। এ ম্যাচ জয়ের ফলে আগামী বুধবার দীর্ঘদিনের লিভারপুল সতীর্থ সাদিও মানের মুখোমুখি হবেন সালাহ। আইভরি কোস্টকে হারানো ম্যাচে মোহাম্মদ সালাহ চতুর্থ গোল করেন। দিনের আরেক কোয়ার্টার ফাইনালে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নাইজেরিয়া। তারা খেলবে মরক্কোর বিপক্ষে। 

আগাদিরে রোমাঞ্চকর শেষ আটের ম্যাচে গতকাল শনিবার ওমর মারমৌশ ও রামি রাবিয়া প্রথমার্ধে গোল করে ফারাওদের এগিয়ে নেন। আহমেদ আবুল-ফেতোহের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে আইভরিয়ানরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সালাহ মিশরের তৃতীয় গোল করেন। গুয়েলা দুয়ে ব্যবধান কমালেও সমতা ফেরাতে পারেনি আইভরি কোস্ট। 


এই আসরে গ্রুপ ম্যাচে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোল করেন সালাহ। বেনিনের বিপক্ষে শেষ ষোলোতে জয়সূচক গোলও করেন তিনি। 

মারাকেশে ভিক্টর ওসিমহেন আলজেরিয়ার বিপক্ষে দুটি গোলে অবদান রাখেন। একটি নিজে করেছেন, আরেকটি বানিয়ে দিয়েছেন। 

৩৩ বছর বয়সী সালাহ আফকন ফাইনালে দুইবার খেললেও শিরোপার দেখা পাননি। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতলেও আফ্রিকান পদক গলায় ঝুলাতে পারেননি। এখন সেই অপ্রাপ্তি ঘুচাতে আর দুটি ম্যাচ জিততে হবে সালাহকে। তাহলে রেকর্ড চ্যাম্পিয়নদের নামের পাশে যুক্ত হবে ১৮তম ট্রফি। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   মিশর  সেমিফাইনাল  সালাহ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: