মনোবল শক্ত রাখ, আমি একজন যোদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন কারাগারে আটক থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশবাসীর উদ্দেশে দৃঢ়তার বার্তা পাঠিয়েছেন। তার ছেলে ও আইনপ্রণেতা নিকোলাস মাদুরো গুয়েরা

2026-01-11T17:01:05+00:00
2026-01-11T17:02:04+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মনোবল শক্ত রাখ, আমি একজন যোদ্ধা
মার্কিন কারাগার থেকে প্রেসিডেন্ট মাদুরো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম  আপডেট: ১১.০১.২০২৬ ৫:০২ পিএম
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সংগৃহীত ছবি
মার্কিন কারাগারে আটক থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশবাসীর উদ্দেশে দৃঢ়তার বার্তা পাঠিয়েছেন। তার ছেলে ও আইনপ্রণেতা নিকোলাস মাদুরো গুয়েরা জানিয়েছেন, আইনজীবীদের মাধ্যমে পাঠানো ওই বার্তায় প্রেসিডেন্ট মাদুরো বলেছেন যে, তিনি ভালো আছেন এবং মনোবল অটুট রেখেছেন।

ভেনেজুয়েলার ক্ষমতাসীন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির নেতাদের উদ্দেশে গুয়েরা বলেন, আইনজীবীরা আমাদের জানিয়েছেন, তিনি শক্ত অবস্থায় আছেন এবং আমাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই।

তিনি তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেন, আমরা ভালো আছি। আমি একজন যোদ্ধা।  

৩ জানুয়ারি কারাকাসসহ ভেনেজুয়েলার আরও তিনটি শহরে মার্কিন বাহিনীর সামরিক হামলার পর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে আটক করা হয়। সিনহুয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। 

মাদুরো গুয়েরা আরও বলেন, তার বাবা মানসিকভাবে অটল রয়েছেন এবং সরকার ও এর সমর্থকেরা ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করছেন।
চাভিসমোর শক্তি ঐক্যের মধ্যেই নিহিত। যাই ঘটুক না কেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বলেন তিনি।

এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ শনিবার মাদুরো ও তার স্ত্রীর নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। মিরান্ডা রাজ্যে এক কমিউনিটি অনুষ্ঠানে তিনি বলেন, দেশের নেতৃত্ব বা শাসনব্যবস্থা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। 


এখানে কোনো শূন্যতা নেই। ভেনেজুয়েলার জনগণই ক্ষমতার উৎস এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারই দায়িত্বে রয়েছে, বলেন রদ্রিগেজ। তিনি শান্তি, স্থিতিশীলতা ও দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে জাতীয় ঐক্যের আহ্বান জানান।

রদ্রিগেজ আরও বলেন, মাদুরো ও ফ্লোরেস দেশে ফিরে না আসা পর্যন্ত তারা এক মিনিটের জন্যও বিশ্রাম নেবেন না। তিনি স্মরণ করিয়ে দেন, এক বছর আগে মাদুরোর তৃতীয় মেয়াদের শুরুতে তারা একসঙ্গে শপথ নিয়েছিলেন এবং আজ, এক বছর পর, তার মুক্তির জন্য নতুন করে শপথ নিচ্ছেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট মাদুরোকে মুক্ত করার প্রচেষ্টায় জাতীয় ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি, এবং সরকার তার নির্ধারিত সাত দফা কর্মসূচি বাস্তবায়ন অব্যাহত রাখবে। 


/ইউএমএইচ
  বিষয়:   মাদুরো  ট্রাম্প  ভেনেজুয়েলা  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: