আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর ৫৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন

2026-01-11T17:55:39+00:00
2026-01-11T17:58:30+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:৫৫ পিএম  আপডেট: ১১.০১.২০২৬ ৫:৫৮ পিএম
৫৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর ৫৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় ইসি থেকে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন (ইসি) ৭০ জনের আপিল শুনানি করেছে। এরমধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর করেছে ইসি। নানা কারণে ৭ জনের আপিল নামঞ্জুর করেছে এবং ৬ জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে। 


পেন্ডিং তালিকায় থাকাদের বিভিন্ন সময় দেওয়া হয়েছে। এছাড়া শনিবার বিবেচনাধীন থাকা মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল মঞ্জুর হয়েছে এদিন।

ইসি জানায়, নির্বাচন কমিশন (ইসি) বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্না, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মজিবুর রহমান আজাদী ও বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সময়ের আলো/কেএইচও 

  বিষয়:   আপিল  শুনানি  প্রার্থিতা  ইসি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: