সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় বাড়িতে ককটেল নিক্ষেপ

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় গভীর রাতে সেলিম মিয়ার (৪০) বাড়িতে ককটেল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ঘরে ব্যাপক

2026-01-11T18:18:40+00:00
2026-01-11T20:29:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় বাড়িতে ককটেল নিক্ষেপ
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৬:১৮ পিএম  আপডেট: ১১.০১.২০২৬ ৮:২৯ পিএম
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় গভীর রাতে সেলিম মিয়ার (৪০) বাড়িতে ককটেল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ঘরে ব্যাপক ভাঙচুর হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে পরিবারটি।

শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফতুল্লা থানার পাগলা পূর্ব মুসলিমপুর এলাকার শিরিন ভিলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পূর্ব মুসলিমপুর এলাকার ইটালি বাড়ির ভাড়াটিয়া নাঈম (৩৫) প্রকাশ্যে দেশীয় অস্ত্র  নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল। এ সময় স্থানীয় বাসিন্দা সেলিম মিয়ার এর প্রতিবাদ করেন। এতে নাঈম ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেয়। 

পরে গভীর রাতে নাঈম, তার ভাই রোমান (৩০) ও অজ্ঞাতনামা ছয় থেকে সাতজনকে সঙ্গে নিয়ে সেলিম মিয়ার ঘরের ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে ঘরের থাই গ্লাস ভেঙে ককটেল ভেতরে ঢুকে পড়ে। এতে ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সময় সেলিম মিয়া, তার স্ত্রী ও তাদের শিশু কন্যা ঘরে ঘুমিয়ে ছিলেন। বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। মুহূর্তেই ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কে তারা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর নাঈম বাড়ির নিচে দাঁড়িয়ে সেলিম মিয়াকে গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।


এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক দ্বন্দ্বের জের বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যার দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর নাঈম রামদা নিয়ে সেলিম মিয়ার বাসার সামনে অবস্থান করে আবার চলে যায়। পরে মধ্যরাতে লাল স্কচটেপ মোড়ানো বোমা সদৃশ পটকার বিস্ফোরণ ঘটায়।

তিনি আরও জানান, ঘটনার পর রাতেই নাঈমকে গ্রেফতারে অভিযান চালানো হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি।

আআ/আরআর


  বিষয়:   ফতুল্লা  ককটেল  সন্ত্রাস  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: