জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা আসন্ন নির্বাচন ও রাজনৈতিক

2026-01-11T20:30:11+00:00
2026-01-11T20:30:11+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ১৪৩)
রোববার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের ফেসবুক পেইজ থেকে নেওয়া ছবি
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা আসন্ন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চিত্র নিয়ে আলোচনা করেছেন। 

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। পরে ফেসবুক পোস্টে এই সাক্ষাতের কথা ও ছবি প্রকাশ করেন তিনি। এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায়ও বিষয়টি নিশ্চিত করা হয়।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী সমঝোতার অংশ হয়ে আগামী নির্বাচনে অংশ নিচ্ছে এনসিপি। সমঝোতায় এনসিপি ৩০ আসনে ছাড় পেতে পারে, এমন আলোচনা চলার মধ্যেই এ সাক্ষাৎ।

এনসিপির সূত্র জানায়, জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতে আসন সমঝোতা নয়, বরং সামগ্রিক রাজনৈতিক বিষয়ে আলোচনা করেছেন নাহিদ ইসলাম। আসন সমঝোতার আলোচনায় জামায়াতের দিক থেকে নেতৃত্ব দিচ্ছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তবে আমিরের সঙ্গে সাক্ষাতে নির্বাচনী পরিবেশ, প্রশাসনের একটি দলের দিকে ঝুঁকে পড়াসহ সামগ্রিক নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয় নাহিদের।


সূত্র বলছে, জামায়াত ১৯০টি আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো অন্য দলগুলোকে ছেড়ে দিতে চায়। ইসলামী আন্দোলনকে ৪০টি, এনসিপিকে ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে ১৫টি, খেলাফত মজলিসকে ৭টি, এলডিপিকে ৭টি, এবি পার্টিকে ৩টি এবং বিডিপিকে ২টি আসন ছাড় দেওয়া হতে পারে।

আরআর


  বিষয়:   জামায়াতে ইসলামী  ডা. শফিকুর রহমান  নাহিদ ইসলাম  এনসিপি  সাক্ষাৎ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: