সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েলের একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। অভিনেতা খায়রুল বাসারের সঙ্গে শেয়ার করা তার একটি ছবি নেটিজেনদের নজর কেড়েছে।
পায়েলের শেয়ার করা ছবিতে দুজনকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যাচ্ছে। সেখানে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই।’
প্রিয় অভিনেত্রীর এমন ক্যাপশন দেখে ভক্তদের মনে প্রশ্ন- এটি কি কেবলই কোনো নাটকের সংলাপ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বিশেষ বার্তা?
বর্তমানে এই তারকা জুটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।
সময়ের আলো/জেডআই