টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে জেলে আহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ (২৫) নামে এক জেলে আহত হয়েছেন।সোমবার (১২ জানুয়ারি) সকাল

2026-01-12T15:07:22+00:00
2026-01-12T15:07:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে জেলে আহত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৩:০৭ পিএম 
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে জেলে আহত। ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ (২৫) নামে এক জেলে আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন সীমান্তের এ ‍দুর্ঘটনা ঘটে। আহত মোহাম্মদ হানিফ হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিন বলেন, সকালে আমরা গুলিবিদ্ধ শিশুর চিকিৎসা ও সীমান্তবাসীর নিরাপত্তার দাবিতে মানববন্ধনে অংশ নিয়েছিলাম। এ সময় খবর পাই নদীতে এক জেলে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। বিষয়টি খুবই দুঃখজনক। 

হোয়াইক্যং ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহজালাল বলেন, আজও (সোমবার) আমার এলাকার এক জেলে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। গতকাল মিয়ানমারের গুলিতে শিশু হুজাইফা মাথায় গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেলে লাইফ সাপোর্টে রয়েছে। এসব ঘটনায় সীমান্তবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।


৬৪ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক মাইন বিস্ফোরণে আহত হওয়ার খবর পেয়েছি। সীমান্তে টহল জোরদার করা হয়েছে। স্থানীয়দের সীমান্ত এলাকায় যাতায়াত নিষেধ করা হয়েছে’।

সময়ের আলো/এএ/জেডআই


  বিষয়:   কক্সবাজার  টেকনাফ  নাফ নদী  মাইন বিস্ফোরণ  জেলে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: