বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন নিয়ে ভারতে তুলকালাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় একটি বড় গ্যাস বেলুনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,

2026-01-12T15:48:41+00:00
2026-01-12T15:48:41+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন নিয়ে ভারতে তুলকালাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৩:৪৮ পিএম 
বড় গ্যাস বেলুন উদ্ধার করেছে স্থানীয়রা। ছবি : সংগৃহীত
ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় একটি বড় গ্যাস বেলুনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলুনটি বাংলাদেশ থেকে উড়ে গেছে।

রোববার (১১ জানুয়ারি) ভারতেীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার আসামের কাছাড় জেলায় বাংলাদেশ থেকে আসা একটি বড় গ্যাস বেলুন উদ্ধার করেছে স্থানীয়রা। বেলুনটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। 

প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, বেলুনটিতে বাংলাদেশের সিলেটে অবস্থিত ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নাম লেখা ছিল। কাছাড় জেলার বরখোলা এলাকায় বেলুনটি উদ্ধার করা হয়।


স্থানীয়রা জানিয়েছে, ‘অস্বাভাবিক বড়’ ওই বেলুনটি একটি কৃষিজমিতে নেমে আসে। বিষয়টি দেখে আতঙ্কিত গ্রামবাসীরা প্রথমে গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিলেজ ডিফেন্স পার্টি—ভিডিপি) জানান। পরে ভিডিপি বিষয়টি পুলিশকে অবহিত করে।

পুলিশ জানিয়েছে, কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে পৌঁছাল এবং এর সঙ্গে কোনো নিরাপত্তাজনিত উদ্বেগ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   গ্যাস বেলুন  উদ্ধার  ভারত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: