পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া

2026-01-12T16:24:29+00:00
2026-01-12T16:51:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:২৪ পিএম  আপডেট: ১২.০১.২০২৬ ৪:৫১ পিএম
দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান। সংগৃহীত ছবি
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা সবাই শ্রমিক বলে জানা গেছে। 

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সোয়া তিনটার দিকে উপজেলার সুতাসি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জনতা জুট মিলের পিকআপ ভ্যানটি শ্রমিকদের নিয়ে বোয়ালমারী উপজেলার সুতাশি রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুট মিলের এক নারীসহ তিন শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনায় অন্তত আরও সাত শ্রমিক আহত হয়েছে। আওতাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আজ দুপুর ২টা ৪০ মিনিটের দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পিকআপের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে জনতা জুট মিলের দুই পুরুষ শ্রমিক ও এক নারী শ্রমিকের মৃত্যু হয়। আহেদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, এই ঘটনায় রাজবাড়ী রেল পুলিশকে খবর পাঠানো হয়েছে। সেখান থেকে তারা আসার পরেই সব ব্যবস্থা শেষ করা হবে।

আরআর


  বিষয়:   বোয়ালমারী  ট্রেন  নিহত  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: