জয় দিয়ে ঘরের পর্ব শেষ সিলেটের, রংপুরের হ্যাটট্রিক হার

ক্রীড়া ডেস্ক

খেলা

ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে দাপুটে জয় তুলে নিল সিলেট টাইটান্স। শক্তিশালী রংপুর রাইডার্সকে স্রেফ উড়িয়ে দিয়েছে সিলেট।এদিকে রংপুর দেখল

2026-01-12T17:04:02+00:00
2026-01-12T17:04:02+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
খেলা
জয় দিয়ে ঘরের পর্ব শেষ সিলেটের, রংপুরের হ্যাটট্রিক হার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ১৪৩)
সংগৃহীত ছবি
ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে দাপুটে জয় তুলে নিল সিলেট টাইটান্স।  শক্তিশালী রংপুর রাইডার্সকে স্রেফ উড়িয়ে দিয়েছে সিলেট। এদিকে রংপুর দেখল টানা তৃতীয় পরাজয়। হ্যাটট্রিক হারে হুট করে যেন বিপাকে পড়ে গেছে কাগজে-কলমে আসরের সবচেয়ে শক্তিশালী দলটি। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে রংপুরকে ব্যাটিংয়ে পাঠান সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১৯.১ ওভারে রংপুর সবকটি উইকেট হারিয়ে করতে পারে মাত্র ১১৪ রান।

সিলেটের পক্ষে নাসুম আহমেদ ১৯ ও শহিদুল ইসলাম ৩৬ রানের খরচায় তিনটি করে উইকেট শিকার করেন।  


এই ছোট লক্ষ্য তাড়া করা শুধুই সময়ের ব্যাপার ছিল সিলেটের জন্য। স্বাগতিক দর্শকদের আনন্দে মাতিয়ে সহজেই দল পৌঁছে যায় জয়ের বন্দরে। এতে মূল ভূমিকা রাখেন পারভেজ হোসেন ইমন। 

৪১ বলে ৫২ রান করে থাকেন অপরাজিত। ছক্কায় জয় নিশ্চিতের পাশাপাশি তুলে নেন নিজের ফিফটি।এছাড়া তৌফিক খান ২২ বলে ৩৩, আরিফুল ইসলাম ২৬ বলে ২১ রান করেন। আফিফ হোসেন ধ্রুবর ব্যাট ব্যাট থেকে আসে ১২ রান।

৯ ম্যাচ খেলে এটি সিলেটের ৫ম জয়। অন্যদিকে ৮ ম্যাচ খেলে চতুর্থ ম্যাচ হারল রংপুর।

সময়ের আলো/এআর 


  বিষয়:   সিলেট  রংপুর  হ্যাটট্রিক 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: