তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির তৃতীয় দিনে ৪১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ২৩টি মনোনয়ন বাতিল করা হয়েছে এবং পাঁচটি

2026-01-12T18:59:28+00:00
2026-01-12T18:59:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৬:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির তৃতীয় দিনে ৪১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ২৩টি মনোনয়ন বাতিল করা হয়েছে এবং পাঁচটি মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। আর একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। 

সোমবার (১২ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামে প্রথম দিনের শুনানিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এদিন নির্ধারিত ৭০টি আপিল আবেদনের শুনানি করা হয়।

জানা গেছে, ১৮ জানুয়ারির মধ্যে মোট ৬৪৫টি আপিলের নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। এছাড়া নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে।


নামঞ্জুরদের মধ্যে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম- ৯ আসনের জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। একই কারণে শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

এমএইচজে/আরআর


  বিষয়:   প্রার্থিতা  মনোনয়ন  নির্বাচন কমিশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: